তুমি এত নির্বোধ, যেন মনে হয়
সম্মুখে অনন্ত ভাজা মাছ, তুমি উল্টেও খাবে না কখনো।
কী তোমার ভাল লাগে? বলো, আমি
প্রশ্নবোধক দৃষ্টি মেলে আছি, এই ঘোর শ্রাবণবেলায়
তুমি অঙ্গুলি নির্দেশ করলে, সন্ধ্যা হবে
মুছে যাবে মাঠ, তবু আমি মাঠে থাকবো
তুমি বলবে ভারতবর্ষে আছি।

পরিচিতি: বিশিষ্ট কবি, ২০২৬-এ 'সাহিত্য অকাডেমি' পুরস্কারে সম্মানিত। নিবাস: বাগবাজার, কলকাতা।
